শিরোনাম
সিলেটের প্রবাসীর সন্তানদের জন্য চালু হলো শিক্ষাবৃত্তি: আবেদন শুরু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ

https://www.emjanews.com/

5002

sports

প্রকাশিত

১৬ এপ্রিল ২০২৫ ১৩:৫২

খেলাধুলা

আইসিসির বড় দায়িত্বে রয়েছেন সৌরভ গাঙ্গুলি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫ ১৩:৫২

আইসিসির বড় দায়িত্ব পেলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ফের একবার আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারপার্সন হিসেবে এই দায়িত্ব পেলেন প্রিন্স অফ কলকাতা। শুধু সৌরভ নন, একই সঙ্গে তার সাবেক সতীর্থ ভিভিএস লক্ষ্মণকে এই কমিটির সদস্য পদে রাখা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

২০২১ সালে প্রথম এই কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন সৌরভ। গাঙ্গুলি তার সাবেক সতীর্থ অনিল কুম্বলের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন। তিন বছর দায়িত্ব পালন শেষ করে কুম্বলে তার পদ থেকে সড়ে দাঁড়ালেন।     


গাঙ্গুলি ও লক্ষ্মন ছাড়া এই কমিটিতে আফগানিস্তানের সাবেক খেলোয়াড় হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স, দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক টেম্বা বাভুমা ও ইংল্যান্ডের সাবেক ব্যাটার জোনাথন ট্রটদের মতো ক্রিকেট খেলোয়াড়রা আছেন।   

আরেকদিকে, আইসিসির উইমেন্স ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অফ-স্পিনার ক্যাথেরিন ক্যাম্পবেল। তার সাথে এই কমিটিতে আরো আছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় আভ্রিল ফাহে ও ক্রিকেট সাউথ আফ্রিকার ফোলেটসি মোসেকি।  

উল্লেখ্য যে, এই কমিটিতে থেকে বিশ্ব ক্রিকেটের উন্নতির জন্য একাধিক পদক্ষেপ নিতে হয়। বিশেষ করে ডিআরএস প্রযুক্তির উন্নতি, বোলারদের বোলিং অ্যাকশন বৈধ নাকি অবৈধ এই সব না না বিষয় নিয়ে তারা পরামর্শ দিয়ে থাকেন।