শিরোনাম
প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন

https://www.emjanews.com/

5001

national

প্রকাশিত

১৬ এপ্রিল ২০২৫ ১৩:৪৮

জাতীয়

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫ ১৩:৪৮

দেড় দশক পর ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক। বৈঠকে অংশ নিতে আজ বুধবার দুপুরে ঢাকা আসছেন আমনা বালুচ।

আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় ওই বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং পররাষ্ট্রসচিব আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন।

বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি হবে। মধ্যাহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আমনা বালুচ। রাতে তার সম্মানে রাজধানীর বারিধারায় বিশেষ নৈশভোজ হবে, যেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেবেন।

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিব বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, সংযুক্তিসহ নানা বিষয়ে আলোচনা করবেন বলে জানা যায়।